• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে ১টি রিভলবারসহ নৌ পুলিশের হাতে নৌ ডাকাত আটক

ভৈরবে ১টি রিভলবারসহ
নৌ পুলিশের হাতে নৌ
ডাকাত আটক

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে একটি রিভলবারসহ এক নৌ ডাকাতকে আটক করেছে ভৈরব নৌ থানা পুলিশ। ৫ অক্টোবর মঙ্গলবার দিবাগত মধ্যরাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের কালিপুর মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তাকে তল্লাসী করে ৪ রাউন্ড গুলিসহ একটি দেশী রিভলবার পাওয়া যায়। আটককৃত ডাকাত কালিপুর উত্তর পাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে শাহিন (৩০)।
ভৈরব নৌ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি প্রস্তুতিকালে ভৈরব পৌর শহরের কালিপুর দক্ষিণ পাড়া এলাকা থেকে শাহিনকে ৪ রাউন্ড গুলি ও একটি দেশী রিভলবারসহ আটক করা হয়। ভৈরব নৌ থানা ইন্সপেক্টর মো. সাইদুর রহমান এর নেতৃত্বে এস.আই মো. রাসেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে শাহীনকে আটক করে।
এ বিষয়ে নৌ থানার এসআই রাসেল মিয়া বলেন, আটককৃত নৌ ডাকাত এর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। শাহীনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *