• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে মাদক বিরোধী ভলিবল প্রতিযোগিতায় করিমগঞ্জের নানশ্রী বিজয়ী

কিশোরগঞ্জে মাদক বিরোধী
ভলিবল প্রতিযোগিতায়
করিমগঞ্জের নানশ্রী বিজয়ী

# নিজস্ব প্রতিবেদক :-

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী প্রীতি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছে। আজ ৫ অক্টোবর মঙ্গলবার বিকালে জেলা সদরের সরকারী গুরুদয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদর ভলিবল দলকে হারিয়ে করিমগঞ্জের নানশ্রী ভলিবল দল জয়লাভ করেছে। ৬০ পয়েন্টের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধেই নানশ্রী দল ৩০-২৫ পয়েন্টে এগিয়ে যায়। শেষ পর্যন্ত তারা ৬০-৫৮ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে। খেলাশেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সরকারী গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামালুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ক্রীড়া সামগ্রি বিতরণ করেন। খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *