• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই মৎস্য শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই
মৎস্য শ্রমিকের মৃত্যু

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে বজ্রপাতে মৎস্য খামারের দুই শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন অপর একজন। সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউপি চেয়ারম্যান মো. বদর উদ্দিন জানিয়েছেন, আজ ৫ অক্টোবর মঙ্গলবার সকালে তার ইউনিয়নের ঝিকরজোড়া এলাকায় সোহেলের মৎস্য খামারে কাজ করার সময় বজ্রপাত হলে পার্শ্ববর্তী পশ্চিম মাথিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আবুল কালাম (৪০), কটিয়াদী উপজেলার সতেরদ্রোণ গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (২৪) ও ঝিকরজোড়া গ্রামের রতন মিয়া (৩২) আহত হন। তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আবুল কালাম ও জুয়েলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর রতন মিয়াকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *