• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরব পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ভৈরব পূজা উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ৫ অক্টোবর বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
দুর্গাপূজার প্রস্তুতি সভায় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিক আহম্মেদ সৌরভ,ভৈরব উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী জিতেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী চন্দন কুমার দাস প্রমূখ।
সভায় উপজেলা প্রশাসন ও ভৈরব থানা পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এবার ভৈরব উপজেলায় ২০টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে সরকারিভাবে সহযোগীতার আশ্বাস দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *