• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ভারী বর্ষণে দুঃসহ জলাবদ্ধতা, ৭০ ভাগ ভবন নির্মাণ হয়েছে ড্রেনের গাইডওয়াল থেকে ——মেয়র

পুরনো কালেক্টরেটে জলাবদ্ধতায় অফিস স্টাফদের করুণ হাল। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ভারী বর্ষণে দুঃসহ জলাবদ্ধতা
৭০ ভাগ ভবন নির্মাণ হয়েছে
ড্রেনের গাইডওয়াল থেকে
  ———মেয়র

# মোস্তফা কামাল :-

ষড়ঋতুর এই দেশে বর্ষণমুখর ঋতুর আলাদা নাম ‘বর্ষা’ হলেও এর নির্দিষ্ট মেয়াদকাল অনুভব করা বেশ কঠিন। বৃষ্টিপাত শুরু হয়ে যায় গ্রীষ্মকালেই। এখন শরতকাল শেষ হতে চলেছে। এখনও চলছে ভারী বর্ষণ। বৃষ্টিপাত হবে হেমন্ত কালেরও প্রথম কয়েকদিন। ফলে টানা তিন ঋতুর বেশি সময় থাকে বর্ষার আমেজ।
শরতের শেষ সময়ের এই বর্ষণে কিশোরগঞ্জ শহরের অনেক এলাকায় তৈরি হয়েছে দুঃসহ জলাবদ্ধতা। জনজীবনের স্বাভাবিক কাজকর্মও বাধাগ্রস্ত হচ্ছে। এেিদক পৌর মেয়র মাহমুদ পারভেজ বলেছেন, জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব কেবল পৌর কর্তৃপক্ষের নয়, পৌরবাসীকেও সচেতন হতে হবে। শহরের অন্তত ৭০ ভাগ ভবন তৈরি করা হয়েছে ড্রেনের গাইডওয়াল থেকে। ফলে সময়ের প্রয়োজনে ড্রেনগুলো প্রশস্ত করার সুযোগ কমে গেছে।
কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হলেও দু’দিন ধরে হচ্ছে ভারী বর্ষণ। এর ফলে জেলা শহরের পুরনো কালেক্টরেট এলাকা থৈ থৈ পানিতে নিমজ্জিত। বিভিন্ন অফিসে পানি ঢুকে মূল্যবান কম্পিউটার সামগ্রিসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পুরনো কালেক্টরেট এলাকায় রেকর্ড রুম, জেলা তথ্য অফিস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা শিশু একাডেমি এবং ট্রাফিক অফিস রয়েছে। এর পাশেই রয়েছে আবাসিক এলাকা। ফলে পুরো এলাকার অফিস স্টাফ এবং অধিবাসীগণ এখন জলরুদ্ধ অবস্থায় রয়েছেন।মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ জানালেন, তিনি আজ মঙ্গলবার সকালে পানি মাড়িয়ে অফিসে গিয়ে দেখেন, পুরো অফিসের সবগুলো কক্ষে পানি থৈ থৈ করছে। তার অফিসের কম্পিউটার সামগ্রি এবং আসবাবপত্র অনেকটাই পানিতে ডুবে আছে। এগুলি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. সামছুল হক জানান, তিনিও সকালে অফিসে গিয়ে পানির জন্য ঢুকতে পারেননি, বেরিয়ে এসেছেন।
বহু বছর ধরেই পুরনো কালেক্টরেট এলাকায় বৃষ্টির মৌসুমে পানি জমে যায়। আশপাশের এলাকা থেকে কালেক্টরেট এলাকাটি নীচু হবার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ফলে এখানকার সকল অফিস স্টাফ এর হাত থেকে পরিত্রাণ চান। এছাড়াও ভারী বৃষ্টিপাত হলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। অপরিকল্পিত ভবন নির্মাণ, রাস্তার চেয়ে বাসাবাড়ির উচ্চতা কম, অপ্রশস্ত ড্রেন আর অপরিচ্ছন্নতার কারণেই মূলত জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে ভুক্তভোগীদের অভিমত। অসচেতন জনগণও খোলা ড্রেনে ডাবের খোসা, প্লাস্টিকের বোতল আর পলিথিনসহ বিভিন্ন ধরনের কঠিন বর্জ্য ফেলে ড্রেনগুলোকে অকার্যকর করে তোলে। এটাও জলাবদ্ধতার একটি অন্যতম কারণ হিসেবে শহরবাসী মনে করেন।
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ বলেছেন, বিগত দিনগুলোতে পৌর এলাকায় বেশ কিছু মাস্টার ড্রেন নির্মাণ করা হয়েছে। তবে শহরের অনেকেই তাদের ভবন নির্মাণের সময় ড্রেন প্রশস্ত করার মত জায়গা রেখে ভবনটি নির্মাণ করেননি। শহরের অন্তত ৭০ ভাগ ভবন তৈরি করা হয়েছে ড্রেনের গাইড ওয়ালের ওপর থেকে। এছাড়া পৌরসভার পক্ষ থেকে একদিকে ড্রেনগুলো পরিষ্কার করা হয়, অন্যদিকে পৌরবাসী ড্রেনে বর্জ্য ফেলে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি করেন। ফলে জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষের যেমন দায়িত্ব রয়েছে, জনগণেরও দায়িত্ব রয়েছে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, পুরনো কালেক্টরেট এলাকাটি অত্যন্ত নীচু। পৌরসভার বর্তমান ড্রেনেজ ব্যবস্থায় এই এলাকার পানি নিষ্কাশন করা সম্ভব নয়। এলাকাটি উঁচু করা হলে জলাবদ্ধতার নিরসন হবে বলে তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *