• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে এক কৃষকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-১

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এক কৃষকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় এক নারী আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৩ অক্টোবর রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে মো. সোলায়মানের বাড়িতে। বাধাঁ দিতে গিয়ে হামলার শিকার হয়ে সোলায়মানের বড় বোন আলিফজান (৫০) আহত হয়েছে। এঘটনায় কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করার পর দুপুরে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এএসআই মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোলায়মান (৪৮) অভিযোগ করে বলেন, প্রায় ২ বছর আগে তার চাচাতো চাচা মো. আতিকুর রহমান ওরুফে আতি (৫৫) এর নেতৃত্বে আতির মেয়ের স্বামী খোকন (৩০)সহ রতন (৪৫) ও হাকিম উদ্দিন (৬০) মিলে তাদের পারিবারিক রাস্তায় একটি ইটের দেয়াল তৈরী করে রাস্তাটি বন্ধ করে দেয়। বর্তমানে কোন রাস্তা না থাকায় ৩ অক্টোবর রোববার সকালে পূর্ব পরিকল্পিতভাবে আতিকুর রহমান ও রতন মিয়ার নেতৃত্বে ও হুকুমে ৮-১০ জন লোক দেশীয় অস্ত্রাদী নিয়ে তার বাড়ির এক সাইটের জায়গা থেকে জোরপূর্বক গাছপালা কেটে জায়গা দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করে। এসময় বাধা নিষেধ দিতে গেলে হামলাকারী তাদের ঘর ভাংচুর করে ঘরে থাকা জিনিসপত্র লুটপাট করে। এসময় হামলাকারীদের আঘাতে সোলায়মানের বড় বোন আলিফজান আহত হয়। সোলায়মান আরো বলেন হামলাকারীরা পারিবারিক রাস্তায় দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের জায়গা জোর জবরদখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।
এঘটনায় রোববার সকাল ১০টার দিকে কুলিয়ারচর থানায় সোলায়মানের বড় বোন আলিফজান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *