কিশোরগঞ্জের হোসেনপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার শতাধিক অসহায় নারী-পুরুষ মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ১ অক্টোবর শুক্রবার বিকালে শ্রী শ্রী ভারত ব্রহ্মচারী বাবার আশ্রমে বস্ত্র বিতরণ ও বৈষ্ণব সেবা অনুষ্ঠানের আয়োজন করে গোবিন্দপুর সনাতন পরিষদ।
এ সময় শ্রী শ্রী ভারত ব্রহ্মচারী বাবার আশ্রমের কার্যকরী কমিটির সভাপতি মানিক রঞ্জন দে, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার, সদস্য অরুন সাহা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক তাপস দেবনাথ, জয়ন্ত পোদ্দার (সংকর), মানিক বিশ্বাস, মৃনাল বিশ্বাস, মাধব বিশ্বাস, পবিত্র বিশ্বাস দীপক বিশ্বাস, সুমন বিশ্বাস ও রনি পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।