কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় যোগদান করলেন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। ২৯ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর সোমবার কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম সুলতান মাহামুদ সরকারি আদেশে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানায় বদলি হয়ে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমানের নিকট দ্বায়িত্ব বুঝিয়ে দেন।
জানা যায়, ওসি মোহাম্মদ গোলাম মস্তোফা এর আগে নরসিংদী জেলায় ও ঢাকা জেলার উত্তরা ডিভিশনে ডিএমপিতে দায়িত্ব পালন করেন।
তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে। তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২০১০ সালে কিছুদিন ভৈরব থানায় দ্বায়িত্ব পালন করেন।