• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনের তফছিল ঘোষণা করা হয়েছে। আগামী ২ নভেম্বর এ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার মো. আশ্রাফুল আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘোষিত তফছিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল দায়ের ১২-১৪ অক্টোবর, আপীল নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোট গ্রহণ ২ নভেম্বর।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার মো. আশ্রাফুল আলম বলেন, ৭ম ধাপে আগামী ২ নভেম্বর পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রথমবারের মত এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১৬ সালের ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল পাকুন্দিয়া পৌরসভার নির্বাচন। এতে মেয়র নির্বাচিত হয়েছিলেন বর্তমান মেয়র আক্তারুজ্জামান খোকন। তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ প্রতীকে নির্বাচন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *