• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে দুর্গা পূজা উদযাপনে প্রস্তুতি সভা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গ পূজা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকারের সঞ্চালনায় আজ ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, কালিবাড়ি পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রণব কুমার সরকার প্রমুখ। সভায় জানানো হয়, এবার জেলার ১৩ উপজেলায় মোট ৪০৩টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সার্বজনীন মণ্ডপ আছে ৩৮১টি, আর পারিবারিক মণ্ডপ আছে ২২টি। বক্তাগণ পূজা চলাকালে সার্বিক নিরাপত্তার প্রয়োজনে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে কন্ট্রোল রুম স্থাপন, ভিজিল্যান্স টিম ও মেডিক্যাল টিম গঠন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, পূজা চলাকালে সন্ধ্যার পর সকল ওয়ার্কশপ বন্ধ রাখা, যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসমাগম ও গমনাগমন নিয়ন্ত্রণ করা, যানজট নিয়ন্ত্রণ করা, মাদক নিয়ন্ত্রণ করা, প্রতিটি মণ্ডপে নিজস্ব উদ্যোগে অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখা, নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করা, বিকল্প আলোর ব্যবস্থা রাখা, উচ্চস্বরে এবং রাতে নির্দিষ্ট সময়ের পর গানবাজনা ও মাইক পরিহার করা, ধর্মীয় ভাবগাম্ভীর্যের স্বার্থে পূজাঅর্চনা বহির্ভুত গানবাজনা পরিহার করা, সরকারের নির্দেশনা অনুসারে নির্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন করাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং এসব বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং তাদের সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন। সভা থেকে জেলাবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে দুর্গা পূজার সাগগ্রিক সাফল্য কামনা করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *