• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

গ্রাম্য সালিশ থেকে বের হয়ে কৃষকের আত্মহত্যা

# কুলিয়ারচর থেকে আলি হায়দার :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রাম্য সালিশ থেকে বের হয়ে এক কৃষক ক্ষোভে আত্মহত্যা করেছে। আজ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের বরচারা গ্রামে এই ঘটনা ঘটে। আত্মহত্যা করা কৃষক আবু তাহের (৪৫) বরচারা গ্রামের শবজের আলীর বড় ছেলে।
জানা যায়, আবু তাহেরের বাবা শবজের আলীর সাথে চাচা জাহাজ মিয়ার দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এসব বিরোধ মিমাংসায় অসংখ্য বার গ্রাম্য সালিশ বসলেও, বিবাদী জাহাজ মিয়া প্রতিবার বিজ্ঞ সালিশিয়ানদের অমান্য, সালিশ বর্জন করে আসছে।
অপরদিকে দীর্ঘদিন যাবৎ আর্থিক সমস্যার কারণে জায়গা বিক্রির চেষ্টা করছিলো আবু তাহের। কিন্তু জমি সংক্রান্ত সমস্যা সমাধান না হওয়ায়, আর্থিক সমস্যা সমাধানে জমি বিক্রি করতে পারছিলো না। মূলত এমন ক্ষোভে গ্রাম্য সালিশ থেকে বের হয়ে, বাবা শবজের আলীকে ফোন করে বলে, জায়গায় সমস্যা সমাধান হবে আমি মরার পর। এর কয়েক মিনিট পরের শুনা যায় আবু তাহের তাদের লটকন বাগানে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
এই ঘটনায় কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান ও ভৈরব-কুলিয়ারচর এএসপি সার্কেল রেজওয়ান দিপু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রির্পোট লেখার আগ পর্যন্ত লাশ ময়নাতন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *