• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরব অন্তঃসত্ত্বা কিশোরীর রহস্যজনক মৃত্যু

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে অন্তঃসত্ত্বা কিশোরীর রহস্য জনক মৃত্যুর ঘটনার অভিযোগ পাওয়া গেছে। অন্তঃসত্ত্বা কিশোরী ভৈরব পৌর শহরের আমলা পাড়া এলাকার মোশারফ মিয়ার মেয়ে কল্পনা (১৫) (বুদ্ধি প্রতিবন্ধি)। আজ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে ময়নাতদন্তেরর জন্য প্রেরণ করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত কিশোরী কল্পনা বাড়ির পাশে ছগির মিয়ার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো। একই বিল্ডিংয়ের নিতচলার ভাড়াটিয়া আশিক নামের ছেলের সাথে কল্পনার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কাজের সুবাদে বিল্ডিংয়ে প্রতিদিন আসা যাওয়া করতো কল্পনা। এই সুযোগে প্রেমিক আশিকের সাথে প্রেমের সম্পর্ক শারিরিক সম্পর্কে রূপ নেয়। গত বছর ৫ ডিসেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে এই শারিরিক সম্পর্ক করে কল্পনাকে ধর্ষণ করে আশিক। এ ঘটনায় শারিরীকভাবে কিশোরী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নিতে যায়। বিভিন্ন পরীক্ষা শেষে কল্পনা অন্তঃসত্ত্বার প্রমাণ মিলে। পরে বিষয়টি আশিকের পরিবারকে জানান কল্পনার বাবা। আশিকের পরিবার ঘটনার পর থেকে কিশোরীর পরিবাকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাতে থাকে। বিচার না পেয়ে কল্পনা বাদী হয়ে ২৬ আগস্ট ভৈরব থানায় নারী ও শিশু দমন নির্যাতন আইনে আশিক, আশিকের বড় ভাই নূরুল আমিন (২৫) ও মাতা আসমা বেগমকে (৪৫) আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পর আশিকের বড় ভাই নুরুল আমিনকে গ্রেফতার করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন পুলিশ। মামলার ২০ দিন যেতে না যেতেই আবারো কল্পনা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ময়মনসিংহ সদর হাসপাতালে। ১৩ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে চিৎিসাধীন অবস্থায় কল্পনা হাসপাতালের বেডে মারা যান। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি আশিকের পরিবার ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের জানালেও এর কোন সুরাহা করেনি। কল্পনার মৃত্যুর খবর শুনে আশিকের পরিবারের লোকজন গা ঢাকা দেয়।
এ বিষয়ে ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকি বলেন, কিছু দিন পূর্বে কল্পনা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ (১)/৩০ ধারায় একটি মামলা রুজু করা হয়। মামলার পর অভিযুক্ত একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। মধ্যরাতে জানতে পারি কল্পনা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। বাড়িতে আনার পর আজ কল্পনা ও তার পেটের সন্তানের ডিএনএ রিপোর্টের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের লাশের ময়না তদন্ত রিপোর্টের পর আইনগত ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *