• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর ভৈরবে অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান

# আফসার হোসেন তূর্জা :-

“ভৈরবে মুদি দোকানেও বিক্রি হচ্ছে এলপি গ্যাসের সিলিন্ডার” শিরোনামে দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর ভৈরবে অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব পৌর শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৯টি প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কনিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ভৈরব শহর ফাঁড়ি পুলিশ।
অভিযানে ভৈরব বাজারের রহুল আমিন’কে ৩ হাজার টাকা, উসমান’কে ৩ হাজার টাকা, রবীন্দ্র ট্রেডার্স এর মালিক অরুন সাহাকে ৫ হাজার টাকা, ভৈরবপুর এলাকার আব্দুর রাজ্জাক’কে ২ হাজার, পঞ্চবটি এলাকার দিনার ট্রেডার্স’কে ৩ হাজার টাকা, ফেরিঘাট এলাকার হাজী মতিউর রহমান ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা, মো. সজল মিয়া’কে ১০ হাজার টাকা, মো. পাবেল’কে ৫ হাজার টাকা ও মো. তাহের’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, নিয়ম না মেনে এই সব গ্যাস সিলিন্ডারের ব্যবসা করলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অভিযানের সময় প্রায় দোকানেই দেখা গেছে শুধু ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিয়ে দোকানদাররা সিলিন্ডারের ব্যবসা করছে। কিন্তু এ ব্যবসার জন্য আরো অনেক নিয়ম কানুন মানতে হয়। কিন্তু ব্যবসায়ীরা নিয়ম কানুন না মেনে যত্রতত্র গড়ে তুলেছে সিলিন্ডারের ব্যবসা। যার কারণে এইসব অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে আজ অভিযান পরিচালনা করা হয়। এই সময় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৯টি প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সামনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *