• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কুলিয়ারচরে স্বামী সেজে গৃহবধূ ধর্ষণ, আসামি গ্রেফতার

লম্পট ধর্ষক মাসুদ মিয়া। - পূর্বকণ্ঠ

# কুলিয়ারচর থেকে আলি হায়দার :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অন্ধকার ঘুমের ঘরে স্বামী সেজে এক হিন্দু গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী বাড়ির মাসুদ মিয়া নামক এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত মো. মাসুদ মিয়া (৩৮) কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে।
এই ঘটনায় ১৩ সেপ্টেম্বর সোমবার অভিযুক্ত মাসুদকে গ্রেফতারের পর কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করে কুলিয়ারচর থানা পুলিশ। এর আগে ১২ সেপ্টেম্বর রোববার রাত পৌনে ৯টায় ওই ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে ওই গৃহবধূ তার বসতঘরে মেয়ের সাথে একটি চৌকিতে ঘুমাচ্ছিলেন এবং তার কাঠ মিস্ত্রি স্বামী ঘরের অন্য আরেকটি চৌকিতে ছেলের সাথে ঘুমাচ্ছিলেন। এমন সময় হঠাৎ রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে টিনের ঘরের বেড়া হাত দিয়ে ফাঁকা করে, বাহির হতে দরজা খুলে ঘরে ঢুকে মাসুদ এবং চুপিচুপি বিছানায় গিয়ে স্বামী সেজে তার সাথে শারীরিক সম্পর্ক করে। এসময় ওই গৃহবধূ গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় ও স্বামী মনে করে মাসুদকে কোনো রকম বাঁধা প্রদান করেনি।
শারীরিক সম্পর্ক শেষে ধর্ষক মাসুদ যখন দরজার দিকে যেতে থাকে, তখন গৃহবধূ লাইট জ্বালিয়ে দেখতে পায় সে তার স্বামী নয়, পার্শ্ববর্তী বাড়ির মাসুদ। এসময় গৃহবধূর ডাক চিৎকার শুনে স্বামী সন্তানের ঘুম ভাঙলে মাসুদকে আটকানোর চেষ্টা করে কিন্তু মাসুদ দৌঁড়ে পালিয়ে যায়।
এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আসামিকে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *