• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কুলিয়ারচরে এক দোকানে ব্যবসায়ীকে গুরুতর আহত করে ২ লাখ ৬৫ হাজার টাকা লুট

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গভীর রাতে এক ফার্নিচার দোকানের টিনের ডাপাট ভেঙ্গে ঘরে প্রবেশ করে ব্যবসায়ীকে মেরে গুরুতর আহত করে ২ লাখ ৬৫ হাজার টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
১৩ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৩টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার আশ্রবপুর ব্রীজ সংলগ্ন কুলিয়ারচর লিয়ন বোর্ড ফার্নিচার দোকানে এ ঘটনাটি ঘটে।
কুলিয়ারচর লিয়ন বোর্ড ফার্নিচার দোকানের স্বত্ত্বাধিকারী সপ্তম সূত্রধর (২৩) এর পিতা চন্দ্রমোহন সূত্রধর (৫৫) বলেন, ১২ সেপ্টেম্বর রোববার দিবাগত রাতে খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় তার ছেলে সপ্তম সূত্রধর (২৩) তাদের ফার্নিচারের দোকানে ঘুমিয়ে ছিলো। ১৩ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৩টার দিকে তাদের দোকানের মালামাল বহনকারী ভ্যান চালক পৌর এলাকার পশ্চিম গাইলকাটা গ্রামের আবুচান মিয়ার পুত্র নূর আলম (২৫) দোকান ঘরের ডাপাট ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে এস.এস ফাইপ দিয়ে তার ঘুমন্ত ছেলে সপ্তম সূত্রধরের মাথায় ও ঘাড়ে একাধিক আঘাত করে দোকানে থাকা ২ লক্ষ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময় সপ্তম সূত্রধরের ডাক চিৎকারে পার্শ্ববর্তী দোকানদার মো. আরশ মিয়া (৫৫) ঘটনাস্থলে আসার সাথে সাথে লুণ্ঠনকারী তার ব্যবহৃত আইডিয়া নামক একটি মোবাইল সেট ফেলে তাৎক্ষণিক পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুত্বর আহত সপ্তম সূত্রধরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতেই বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমরা অবগত নই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *