• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে নৈশকালীন মৎস্য আড়তে আসলো বিশ কেজি ওজনের বাঘাইড়ার মাছ

# রাজীবুল হাসান, সংবাদদাতা :-

ভৈরবে নৈশকালীন মৎস্য আড়তে আসলো বিশ কেজি ওজনের বাঘাইড়ার মাছ। বিশাল আকৃতির বাঘাইড়ার মাছটি দেখতে মৎস্য আড়তে উৎসুক জনতা ভিড় করছে। বিশাল আকারে এই মাছটি ১২ সেপ্টেম্বর রোববার রাতে হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জের পাহাড়পুর এলাকা থেকে পাইকাররা বাঘাইড়ার মাছ বিক্রি জন্য ভৈরবের পুলতাকান্দা সেবা মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে মৎস্য আড়ত থেকে স্থানীয় মাছ বিক্রেতা মো. ফারুক মিয়া বিশ কেজির ওজনের মাছটি বিক্রির জন্য কিনে নেন। কিন্তু মাছ বাজারে এই বিশাল আকারের মাছটি বিক্রির জন্য তেমন কোন গ্রাহক পাওয়া যায় নাই। পরে মাছটি কেটে কয়েকটি ১৭ টি ভাগ করে স্থানীয়দের নিকট বিক্রি করেন। মাছটির প্রতিকেজি ৭৫০ টাকা দরে বিক্রি করেছেন। বিশ কেজি ওজনের মাছটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা যায়।
পাইকারী মাছ বিক্রেতা মো. ফারুক জানান, ভৈরবের মৎস্য আড়তে প্রায়ই মেঘনা নদীর বড় আকৃতির মাছ বিক্রির জন্য আসে। গত কয়েক মাস আগেও আমি এই বাজার থেকে চব্বিশ কেজি ওজনের বাঘাইড়ার মাছ আসছিলো সেই মাছটি আমি কিনে একজন আমেরিকা প্রবাসীর কাছে মাছটি বিক্রি করেছিলাম। কিন্তু আজকে বাজারে আসা বিশ কেজি ওজনের বাঘাইড়ার মাছটি বিক্রির জন্য কোন কাস্টমার পায়নি। সেজন্য মাছটি ১৭টি ভাগা করে স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করেছি। প্রতিটি ভাগা ৭৫০ টাকা করে বিক্রি করা হয়েছে। এছাড়াও মাছটির মাথা ও লেজ আলাদাভাবে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে ১৫ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে বলে তিনি জানান।
মাছের পাইকারা হবিগঞ্জ জেলার পাহাড়পুর, আজমেরিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই নৌকা যোগে সন্ধ্যাকালীন মৎস্য আড়তে মাছ বিক্রির জন্য নিয়ে আসেন। প্রতিদিনের মত আজকেও বিশ কেজি ওজনের বিশাল বাঘাইড়ার মাছটি নিয়ে বিক্রির জন্য নিয়ে আসেন তারা।
পাহাড়পুর এলাকার পাইকারী মাছ বিক্রেতা ও নৌকার মাঝি আলমাছ মিয়া বলেন, মেঘনা নদীতে প্রতিনিয়তই বিভিন্ন রকমের বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে। সেসব জেলেদের কাছ থেকে মাছ ক্রয় করে ভৈরবের মৎস্য আড়তে নিয়ে আসি। আজকের বাঘাইড়ার মাছটি জেলের কাছ থেকে ক্রয় করে বাজারে বিক্রির জন্য নিয়ে আসছি। আমাদের মাছগুলি মৎস্য আড়তে মালিকরা বিভিন্ন পাইকারদের কাছে মাছ বিক্রি করে থাকেন বলে তিনি জানান।
স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিক মিলাদ হোসেন অপু বলেন, পুলতাকান্দা মাছ বাজারে বিশাল আকৃতির মাছ এসেছে সে খবর পেয়ে ছুটে যায় সেখানে। বিশাল আকৃতির মাছটি দেখে মনটা ভরে গেল। কিন্তু বড় মাছটি কেনার জন্য কোন গ্রাহক না পাওয়ায় পাইকার ফারুক মিয়া মাছটি ভাগা করে বিক্রি করছিলো সেই সময় আমি নিজের জন্য ৭৫০ টাকা দিয়ে এক কেজি ওজনের একটি ভাগ মাছ কিনে নিয়ে আসছি। এধরণের বড় মাছের স্বাদ অন্যরকম হয় বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *