• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

হোসেনপুরে অটোরিকশার ২ যাত্রী নিহত

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বালু পরিবহনের কাজে নিয়োজিত ড্রাম ট্রাকের চাপায় ইয়াছিন হুরি (৫৫) ও আলমগীর হোসেন (১৮) নামে দুই ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। ১২ সেপ্টেম্বর রোববার রাতে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের উপজেলার রামপুর বাজারের অদূরে পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন হুরি (৫৫) উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর চরপুমদী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ও আলমগীর হোসেন (১৮) একই ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের কাছুম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জান যায়, রোববার রাতে হোসেনপুর থেকে ব্যাটারি চালিত অটোরিকশার করে ৫/৬ জন যাত্রী চরপুমদী বাজারের দিকে যাচ্ছিল। কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের রামপুর বাজারের অদূরে পেট্রোল পাম্প এলাকায় একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন ও আলমগীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতে ময়মনসিংহ নেওয়ার পথে ইয়াছিন ও আলমগীরের মৃত্যু হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *