• সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

হোসেনপুরে চিপস-চকলেটে শিক্ষার্থীদের বরণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চিপস, চকলেট ও মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এনিয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
টানা দেড় বছর পর রোববার (১২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় খোলার প্রথম দিনে হোসেনপুর উপজেলার বিদ্যালয়গুলোতে এমন চিত্র দেখা যায়।
এদিন সকালে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ উপজেলা সদরের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান। এসময় তিনি শিক্ষার্থীর জন্য চিপস নিয়ে যান। শিক্ষার্থীরা চিপস পেয়ে খুশি আর আনন্দে ক্লাস করেছে।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাদিকুর রহমান, হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মো. আতাউল বারী, প্রধান শিক্ষক তানিয়া পারভীনসহ অন্যান্য শিক্ষকরা।
সবমিলিয়ে এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী বরণে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল বেশ লক্ষ্যণীয়।
এ প্রসঙ্গে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ বলেন, শিক্ষার্থীদের আগমনকে উৎসবমুখর করার চেষ্টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিপস নিয়ে স্কুল পরিদর্শন করেছি। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে একইভাবে বরণ করার নির্দেশনা দিয়েছি। তারা তাই করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *