কিশোরগঞ্জে নতুন আরও ১৭৪ জন করোনামুক্ত হলেন। এদের মধ্যে ভৈরবেই আছেন ৭৩ জন। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ৩ সেপ্টেম্বর শুক্রবার রাত সোয়া ১০টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২৭৯টি নমুনা পরীক্ষায় নতুন ১৩ জন রোগির নমুনা, পুরনো ৬ জন রোগির নমুনা, আর অন্য জেলায় আক্রান্ত একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৫৯টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন ভৈরবে ৫ জন, সদরে ৪ জন, কটিয়াদীতে ৩ জন, আর হোসেনপুরে একজন। আর সুস্থ হয়েছেন ভৈরবে ৭৩ জন, পাকুন্দিয়ায় ৬৪ জন, সদরে ২১ জন, নিকলী ও ইটনায় ৪ জন করে, আর মিঠামইন ও অষ্টগ্রামে একজন করে। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ১,৪৯৯ জন। এদের মধ্যে আজ কোভিড ডেডিকেটেড হাসপতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৫০টি বেডের বিপরীতে রোগি ভর্তি আছেন ৬৫ জন। এর মধ্যে ১০টি আইসিইউ বেডের বিপরীতে ভর্তি আছেন ৪ জন, আর ১৫টি এইচডিইউ বেডের বিপরীতে ভর্তি আছেন ৬ জন। এখন জেলায় ঝুঁকিপূর্ণ রোগির সংখ্যাও আশাব্যঞ্জক হারে কমছে।