• রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা ডাকাতের ভয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু হোসেনপরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট মিঠামইনে মাদ্রাসা অধ্যক্ষ ইয়াকুব আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পেল সিআইডি

ডাকাতের ভয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ১৬ মে শনিবার রাত ৯টায় কুলিয়ারচর পৌর শহরের বরখারচর সড়কে ড্রেজার পাইপের উঁচু আইলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত কেমিক্যাল ব্যবসায়ী ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকার হাজী জাহের মিয়ার বাড়ির সিরাজ মিয়ার ছেলে সোহেল রানা (৩৫)। এদিকে সোহেলের মৃত্যুর খবরে পানাউল্লাহচর এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সোহেল রানা ভৈরব পৌর শহরের মুসলিমের মোড় এলাকার পাদুকা কেমিক্যাল ব্যবসায়ী। মোহাম্মদ কেমিক্যাল নামে প্রতিষ্ঠানটি সোহেল রানাসহ তারা ৫ ভাই পরিচালনা করেন। প্রতিষ্ঠান থেকে বাকি দেয়া টাকা তাগাদার জন্য প্রতি সপ্তাহে বাজিতপুর এলাকায় যায় সোহেল রানা। টাকা কালেকশন শেষে রাত ৯টার দিকে ফেরার পথে কুলিয়ারচর বরখারচর সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয় সোহেল রানা। এ সময় স্থানীয়রা সোহেল রানাকে উদ্ধার করে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের বড় ভাই শাহীন মিয়া বলেন, প্রতি সপ্তাহে আমার ভাই ব্যবসার বাকি দেয়া টাকা তাগাদা করার জন্য বাজিতপুরে যায়। প্রতি সপ্তাহে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা কালেকশন করে নিয়ে আসে। শনিবার বিকালে তাগাদার জন্য সেহেল বাজিতপুর যায়। টাকা কালেকশন করতে গিয়ে দেরি হয়ে যায়। রাত বেশি হওয়ায় ও সড়কে ডাকাতি ভয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আমার ছোট ভাই বাড়ি ফিরছিল। কুলিয়ার চরে বরখাচরে সড়কে মধ্যে ড্রেজারের পাইপের উঁচু আইলে দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সোহেল গুরুতর আহত হয়ে। পরে স্থানীয় তাকে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমরা পাঁচ ভাইয়ের মধ্যে সোহেল সবার ছোট। সোহেলের পরিবারে ৭ বছর বয়সি ছেলে ও ২ বছর বয়সি মেয়ে সন্তান রয়েছে।
নিহতের ভাই শাহীন বলেন, এক্সিডেন্টের পর আমার ছোট ভাইয়ের মোটরসাইকেলটি ঘটনাস্থলে পড়ে রয়েছে। তবে আমরা ছোট ভাইয়ের সাথে থাকা কালেকশনের টাকাগুলো পাওয়া যায়নি।
এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ কাজী আরীফ উদ্দিন বলেন, আপনার মাধ্যমে এক্সিডেন্টের বিষয়টি অবগত হয়েছি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেয়ার ব্যবস্থা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *