• শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট মিঠামইনে মাদ্রাসা অধ্যক্ষ ইয়াকুব আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পেল সিআইডি শোক সংবাদ, ডা. পিযুষ কান্তি শর্মা ১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় ভার্সিটি শাটডাউন, পাঠানো হলো উকিল নোটিশ

বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি

# আলমগীর পাঠান :-
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. শরিফ আহমেদ রিফাতকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। তিনি নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সন্তান এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
দেশে ফেরার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. শরিফ আহমেদ রিফাত বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। কখনোই এলাকাবাসীকে ধোঁকা দিবো না। আমি যা বলি, তাই করার চেষ্টা করি। আপনারা আমার বিগত দিনের কর্মকাণ্ড দেখে আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়েছেন। দোয়া করবেন, আমি যেন আপনাদের আশা পূরণ করতে পারি।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং সাধাররণ মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই সাধারণ মানুষের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন, বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমির খসরু, বেলাবো উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা মো. ওমর ফারুক, উপজেলা ছাত্রনেতা মো. রবিন আহমেদ, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রনেতা অনিক হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *