• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

বাজিতপুরে পল্লী সঞ্চয় ব্যাংকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী’র ছবি না লাগানোর অভিযোগ ছাত্রলীগ নেতার

# মুহাম্মদ কাইসার হামিদ :-

সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও দীর্ঘ ১বছর যাবৎ কিশোরগঞ্জের বাজিতপুরে পল্লী সঞ্চয় ব্যাংকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছবি অফিসে না লাগানোর অভিযোগ উঠেছে
পল্লী সঞ্চয় ব‍্যাংক বাজিতপুর শাখা সমন্বয়কারী ও শাখা ব‍্যবস্থাপক কানিজ ফাতেমা জুই এর বিরুদ্ধে।
বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-সাকী জাবেদ তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে একটি লিখা পোষ্ট করে এ অভিযোগ করেন।
তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহনের মাধ‍্যমে রাষ্ট্র ও সরকারের আইন বাস্তবায়ন করার বিনীত অনুরোধ করেন।
তিনি আরো বলেন, কে এই জুই? তার পিছনের সকল কর্মকান্ড খতিয়ে দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ব্যাপারে পল্লী সঞ্চয় ব‍্যাংক বাজিতপুর শাখা সমন্বয়কারী ও শাখা ব‍্যবস্থাপক কানিজ ফাতেমা জুই এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *