• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে নারী-পুরুষের সমতা বিষয়ে ব্র্যাকের সভা

ব্র্যাকের সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে নারী-পুরুষের
সমতা বিষয়ে ব্র্যাকের সভা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নারী-পুরুষের ন্যায়সঙ্গত সমতা সূচনায় ব্র্যাকের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। সভাশেষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপনও করা হয়। ২৫ আগস্ট বুধবার দুপুরে জেলা ব্র্যাক কার্যালয়ে জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি উপ-সচিব ও স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) মো. হাবিবুর রহমান ও বিশেষ অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ ছাড়াও আলোচনা করেন জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, ব্র্যাকের কর্মসূচি ব্যবস্থাপক সেঁজুতি হায়াত, ব্র্যাক কর্মকর্তা ইপশিতা সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেন্ডার জাস্টিস কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের নারী বান্ধব কর্মসূচির কারণে নারীরা আজকে অনেক দূর এগিয়ে গেলেও এখনও কর্মক্ষেত্র এবং চেতনায় অনেক পশ্চাদপদতা রয়েছে। পারিবারিক পরিসরেও নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। এগুলি দূর করে এগিয়ে যেতে হবে। বিশেষ করে বাল্যবিয়ে রোধ করতে না পারলে একটি বিরাট সংখ্যক নারী বিপদাপন্ন অবস্থায় নিপতিত হবে। এর জন্য সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে। বাল্যবিয়ে রোধ করার একটি অন্যতম উপায় হচ্ছে জন্মের পরই সন্তানের জন্ম নিবন্ধন সম্পন্ন করা। সভাশেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ জাতীয় শোক দিবস উপলক্ষে ব্র্যাক কার্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *