কিশোরগঞ্জসহ সারা দেশেই এখন করোনার ভয়াবহ মহামারি চলছে। সংক্রমণ যেমন বেড়েছে, মৃত্যুও বেড়েছে। এর পরও বহু মানুষের মাঝে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি অনুসরণে প্রচণ্ড অনিহা পরিলক্ষিত হচ্ছে, চরম উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। এরই প্রেক্ষিতে সম্মিলিত সামাজিক আন্দোলন নেতৃবৃন্দ আজ ১৪ আগস্ট শনিবার সকালে জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। এসময় তারা সচেতনতামূলক প্রচারপত্র ও বিনামুল্যে মাস্ক বিতরণ করেছেন। এ কর্মসূচীতে অংশ নেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, উপদেষ্টা হাবিবুর রহমান মুক্তু, সংগঠনের কর্মকর্তা প্রভাষক আবুল কাশেম, খায়রুজ্জামান রবিন, লুৎফুল কবীর প্রমুখ।