• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৪৩৪ শিক্ষার্থী পেলেন জেলা পরিষদ থেকে প্রায় ১১ লাখ টাকার বৃত্তি

কিশোরগঞ্জে ৪৩৪ শিক্ষার্থী
পেলেন জেলা পরিষদ থেকে
প্রায় ১১ লাখ টাকার বৃত্তি

# নিজস্ব প্রতিবেদক :-

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কিশোরগঞ্জের স্থায়ী বাসিন্দা ৪৩৪ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের তহবিল থেকে ১০ লাখ ৯৮ হাজার টাকার বৃত্তির চেক প্রদান করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে আজ ১৩ আগস্ট জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন স্থানীয় সরকারের ঢাকা বিভাগের পরিচালক ড. মো. আমিনুর রহমান এনডিসি। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান ও সরকারী গুরুদয়াল কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মো. জামালুর রহমান। জেলা পরিষদের ২০২০-২১ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে ২০৪ জন এসএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীকে ২ হাজার টাকা করে, আর ২৩০ জন এইচএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীকে ৩ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে বলে জেলা পরিষদ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *