• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে দেড়শ’ পরিবারকে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা

কিশোরগঞ্জে দেড়শ’ পরিবারকে
বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা

# নিজস্ব প্রতিবেদক :-

চলমান করোনা মহামারিতে কিশোরগঞ্জের নিম্ন আয়ের লোকজন, বিশেষ করে শ্রমজীবী মানুষেরা বিপাকে রয়েছেন। আয়-রোজগার কমে যাওয়ায় পরিবার পরিজনের মুখে খাবার তুলে দিতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। এরকম একটি নাজুক পরিস্থিতিতে এইসব অসহায় মানুষের পাশে খাদ্য উপহার নিয়ে দাঁড়িয়েছে দেশের অন্যতম শিল্প গ্রুপ ‘বসুন্ধরা’।
আজ ১৩ আগস্ট শুক্রবার বেলা ১১টার দিকে বসুন্ধরার পক্ষ থেকে বৃষ্টি-বাদল উপেক্ষা করে শ্রমিক, দিনমজুর ও নিম্ন আয়ের ১৫০টি পরিবারকে খাদ্যসহায়তা দেয়া হয়েছে। বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড ও কালের কণ্ঠ শুভসংঘ খাদ্যসামগ্রী বিতরণের কাজটি বাস্তবায়ন করে।
জেলা শহরের বত্রিশ বাসস্ট্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সামগ্রী দেয়া হয়। তবে খাদ্য সামগ্রী বিতরণের সময় প্রবল বৃষ্টি থাকায় অনেকেই সেখানে উপস্থিত থাকতে পারেননি। যারা বৃষ্টি উপেক্ষা করে সেখানে উপস্থিত হন, তাদের মাঝে প্রথমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আর যারা বৃষ্টির কারণে যেতে পারেননি, তাদের উপহার পরবর্তীতে বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আটা, লবণ, ১ লিটার সয়াবিন তেল, চার ধরণের মসলা ও মাস্ক। করোনার এই দুঃসময়ে কর্মহীন মানুষেরা এসব খাদ্য সামগ্রি উপহার পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বসুন্ধরার আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. মুকিতুল ইসলাম, কিশোরগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাইদুজ্জামান আনজু, বিশ্বজিৎ দাস, জলধর সাহা, স্বপন কুমার কৈরি, অর্জুন সাহা, কালের কণ্ঠের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শফিক আদনান, বাংলাদেশ প্রতিদিনের সাইফ উদ্দিন আহমেদ লেনিন, নিউজ টুয়েন্টি ফোরের টিটু দাস প্রমুখ।
বসুন্ধরার আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. মুকিতুল ইসলাম বলেন, আজ ১৫০ জনকে বসুন্ধরা গ্রুপের খাদ্যসমাগ্রী উপহার হিসেবে দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে প্রবল বৃষ্টির কারণে অনেকে সময়মতো অনুষ্ঠান স্থলে যেতে পারেননি। যারা অনুপস্থিত ছিলেন, পরে তাদের উপহারগুলো বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *