• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে কর্মহীন লঞ্চঘাট শ্রমিক পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

ভৈরবে কর্মহীন লঞ্চঘাট
শ্রমিক পেল প্রধানমন্ত্রীর
খাদ্য সহায়তা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ১শ কর্মহীন লঞ্চঘাট শ্রমিককে দেয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা। আজ ১২ আগষ্ট বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, একাডেমি সুপারভাইজার স্বপ্না বেগম, ভৈরব পৌর শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এ কে এম নাজমুল হক রুবেল প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, কোভিড-১৯ এর কঠোর বিধিনিষেধ প্রতি পালন করতে গিয়ে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। ভৈরবে সকল ইউনিয়ন ও পৌর শহরের হত দরিদ্রের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এ ছাড়াও ভৈরবে বিভিন্ন সংগঠনকে বিভিন্নভাবে সহায়তা দেয়া হচ্ছে। লকডাউনে যে সকল ভৈরব বাজার লঞ্চঘাট এলাকার শ্রমিক কর্মহীন হয়ে গেছে আজ তাদের পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ১শ জন ব্যক্তিকে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়। প্রতি জনকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার করে সয়াবিন তেল দেয়া হয়েছে। জনস্বার্থে সরকারের এ সহায়তা চলমান থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *