ভৈরবে দুই দিনব্যাপী ই-নথি, ওয়েব পোর্টাল, অফিস নথি ব্যবস্থাপনা ও সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ১২ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীর অংশ গ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালাটি ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া। উপজেলা পরিষদের আয়োজনে এই কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল-মামুন, উপজেলা প্রকৌশলী আবু ইউসুফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ প্রমুখ।
উদ্বোধনে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশের উন্ননের ধারা ও বাংলাদেশের সরকারি অফিস ব্যবস্থাপনা আরো গতিশীল করতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। দেশে ডিজিটাল হচ্ছে এক জায়গার সরকারি কর্মকর্তা অন্য জায়গার কর্মকর্তার সাথে সহজে ওয়েব পোর্টালের মাধ্যমে মোবাইল নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করতে পারছে। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ কয়েক মিনিটের মধ্যে সম্ভব হচ্ছে। আমাদের সরকারি কর্মকর্তাদের কাজে গতি ত্বরান্বিত করতে এই প্রশিক্ষণ সুফল বয়ে আনবে।