• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে বয়স্ক ও বিধবা ভাতার কার্যক্রম কমিটির সভা

হোসেনপুরে বয়স্ক
ও বিধবা ভাতার কার্যক্রম
কমিটির সভা

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুরে বয়স্ক ও বিধবা ভাতার কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়েবা পারভেজ এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মো.এহছানুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম হিমেল, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, মো. কাজল মিয়া ও আসাদুল ইসলাম প্রমুখ।
২০২১-২০২২ অর্থ বছরের বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কার্যক্রমের আওতায় ভাতা পেতে আগ্রহী ব্যক্তিদের ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে সভায় অনুরোধ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *