• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ

ভৈরব চেম্বার অব কমার্স
এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সুরক্ষা
সামগ্রী ও মাস্ক বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি, করোনাকে না বলি জীবনকে হ্যাঁ বলি এই স্লোগানকে সামনে রেখে এফবিসিসিআই এর সহযোগীতায় দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণের কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৫ হাজার মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। আজ ১২ আগষ্ট রাত ৮ টায় ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির এর সভাপতিত্বে ভৈরব উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের মাঝে এই মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
এসময় ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলম, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ, কুলিয়ারচর উপজেলার ব্যবসায়ীক নেতৃবৃন্দ, ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, করোনা মোকাবেলায় মাস্কের বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মেনে চললেই ভৈরবে মৃত্যুর মিছিল আটকানো সম্ভব। যা প্রতিদিনই বেড়ে চলেছে।
এ পর্যন্ত ভৈরব করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪০ জন। এর মধ্য গত এক মাসে মৃত্যুবরণ করেছেন ২০ জন। প্রতিদিন আক্রান্ত হচ্ছে বহুগুণ। করোনা মোকাবেলায় হিমসিম খেতে হচ্ছে উপজেলা স্বাস্থ বিভাগ। ডাক্তার সংকট রয়েছে বলে সীমিত জনবল নিয়ে চিকিৎসায় দিয়ে করোনা মোকাবেলা করতে হচ্ছে। এসময় বক্তারা করোনা মোকাবেলায় সমাজে হতদরিদ্রের পাশে থাকার আহবান জানান।
এসময় বক্তারা বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি; ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনকে ভৈরব মানুষের জন্য ২৫ হাজার মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বরাদ্ধ করায় ভূয়সী প্রশংসা করেন। পরিশেষে বক্তারা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করতে ও সকলকে করোনা ভ্যাকসিন গ্রহণ করতে আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *