ভৈরবে বিদ্যুতপৃষ্ট হয়ে রেজিয়া (৬৫) নামে এক বৃদ্ধা ও একটি গাভীন গরুর মৃত্যু হয়েছে। ১১ আগষ্ট বুধবার সন্ধ্যায় উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের উওর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম সালাম শেখ।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, দিনভর বৃষ্টিতে নিহতের বাড়ির পাশে বিদ্যুতের খুটিতে সন্ধ্যায় আগুন লেগে যায়। আগুনের ফলে খুটিসহ টানা দেয়া জি আই তারে বিদ্যুত ছড়িয়ে পরে। পরে নিহত রেজিয়া বেগম বাড়ি সামনে থেকে গাভীন গরুটি গুয়াল ঘরে নিয়ে যাওয়ার সময় খুটিতে টানা দেয়া জে আই তারে গরুটি বিদ্যুতপৃষ্ট হলে সাথে থাকা বৃদ্ধা রেজিয়া গরুটির পাশাপাশি বিদ্যুতপৃষ্ট হন। বিদ্যুৎপৃষ্ট সাথে সাথে গাভীসহ বৃদ্ধার মৃত্যু হয়।
এ বিষয় ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।