কিশোরগঞ্জে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে হামলার আসামী পারভেজ (৪৫) তিন দিনের রিমান্ডশেষে ১১ আগস্ট বুধবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীনের ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আসামী পারভেজের বিরুদ্ধে গত ৮ আগস্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুন নূর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, রিমান্ডশেষে আজ ১ নং আদালতে পারভেজকে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টে সাদ্দাম হোসেনের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত সৈয়দ আশারাফের মুরালের নামফলক ও কিছু টাইলস ভাঙা দেখতে পাওয়া যায়। বিষয়টি নানা মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ওই রাতেই পৌরসভার পক্ষ থেকে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করলে কিছু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ম্যুরাল এলাকা থেকে পরদিন ইটনার রায়টুটি গ্রামের পারভেজকে পুলিশ আটক করে। অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ পারভেজকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর আজ আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।