# নিজস্ব প্রতিবেদক :-
কটিয়াদী থেকে ৩১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার রাত সাড়ে ৮টার দিকে কটিয়াদী উপজেলার পূর্ব সহশ্রাম ধুলদিয়া এলাকা থেকে ৩১০ পিস ইয়াবাসহ গচিহাটা পূর্ব সহশ্রাম এলাকার মৃত অনু শাহর ছেলে আলম শাহকে (৪০) আটক করেছে। এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।