• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

খুলনায় মন্দিরে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

খুলনায় মন্দিরে হামলার
প্রতিবাদে কিশোরগঞ্জে
মানববন্ধন ও বিক্ষোভ

# নিজস্ব প্রতিবেদক :-

খুনলার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে দুর্বৃত্তদের হামলা ও লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ ১১ আগস্ট বুধবার বিকালে শহরের কালিবাড়ি প্রাঙ্গনে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট ক্ষিতিশ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অজয় কুমার দাস, প্রাক্তন ট্রাস্টি রিপন রায় লিপু, মানিক রঞ্জন দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদর উপজেলা কমিটির সভাপতি রতন বসাক, সদর পূজা উদপান পরিষদের সভাপতি মাখন দেবনাথ, হোসেনপুরের সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ। বক্তাগণ এই হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, হামলার ক্ষতিপূরণ ও হিন্দু সম্প্রদায়ের যথাযথ নিরাপত্তা বিধানের দাবি জানিয়েছেন। কর্মসূচীতে নারী-পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *