• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

শোক সংবাদ :মুক্তিযোদ্ধা প্রিয়তোষ সরকার

শোক সংবাদ
মুক্তিযোদ্ধা প্রিয়তোষ সরকার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা ও জেলা ছাত্র লীগের প্রাক্তন কোষাধ্যক্ষ অ্যাডভোকেট প্রিয়তোষ সরকার (৭৫) আর নেই। তিনি আজ ১১ আগস্ট সকাল সোয়া ৭টার দিকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি সরকরের বড়ভাই। তিনি চিরকুমার ছিলেন। আজ দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গনে তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদা জানিয়ে শহরের গাইটাল শ্মশান ঘাটে শেষ কৃত্য সম্পন্ন করা হয়েছে। জন্মসূত্রে তিনি ইটনার সহিলা গ্রামের বাসিন্দা।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ও জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *