• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ন্যাশনাল লাইফের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা

কিশোরগঞ্জে ন্যাশনাল
লাইফের উদ্যোগে জাতীয়
শোক দিবসের আলোচনা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির (জনবীমা) উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীমা সংক্রান্ত উন্নয়ন সভা হয়েছে। কিশোরগঞ্জ অঞ্চলের ডেপুটি এরিয়া ইনচার্জ মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে আজ ১০ আগস্ট মঙ্গলবার বিকেন্দ্রীকরণ জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ এরিয়া প্রধান মো. সিরাজ-উদ-দৌলা। সভায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিরর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং এই নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করা হয়। সভায় বিভিন্ন এলাকার বিভিন্ন পর্যায়ের বীমা কর্মকর্তা ও কর্মীগণ অংশ নেন। প্রধান অতিথি তাদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা ও সততা নিয়ে সর্বস্তরের জনগণকে বীমা সেবা প্রদান ও বীমা শিল্পের প্রসারে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ন্যাশনাল লাইফ এখন কেবল মানুষের চরম দুর্দিনের ভরসা নয়, মেয়াদ শেষে আকর্ষণীয় মাত্রায় বোনাসও প্রদান করছে। যার কারণেই দিন দিন এর গ্রাহক সংখ্যা ও পরিধির প্রসার ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *