• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে কাওনা ব্রিজের ডাইভারশন রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

হোসেনপুরে কাওনা
ব্রিজের ডাইভারশন রাস্তা
ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪ নম্বর আড়াইবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ সীমান্তে নরসুন্দা নদীর ওপর কাওনা ব্রিজের ডাইভারশন রাস্তাটি পানির তোড়ে ভেঙ্গে যায়। এ রাস্তার কারণে এলাকার হাজারো মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জানা যায়, হোসেনপুর-পাকুন্দিয়া পাকা সড়কের নরসুন্দা নদীর ওপর পুরাতন ব্রিজটি ভেঙ্গে নতুন ভাবে নির্মাণ করার জন্য কিশোরগঞ্জ নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে টেন্ডার দেয়া হয়।
এস আলম ঠিকাদার চলতি বছর কিশোরগঞ্জ নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে ২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ৪০ মিটার ব্রিজের ওয়ার্ক অর্ডার পায়। ঠিকাদারী প্রতিষ্ঠান পুরাতন ব্রিজটি ভেঙ্গে মানুষের যাতায়াতের জন্য সাময়িক ভাবে নদীর ওপর ডাইভারশন রাস্তা করে দেন। ইদানিং প্রচন্ড বৃষ্টিপাতের কারণে নরসুন্দা নদীর ওপর ডাইভারশন কাঁচা রাস্তাটি পানির তোড়ে হঠাৎ ভেঙ্গে যায়। রাস্তাটি ভাঙ্গনের কবলে পড়ায় রাজধানী ঢাকামুখী যানবাহন ১৫ থেকে ২০ কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করছে। অপরদিকে স্থানীয় জনসাধারণের যাতায়াতের জন্য দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন রেনু জানান, রাস্তার প্রবেশ দ্বারে একটি সর্তকমূলক সাইনবোর্ড লাগানো জরুরি।
কাওনা গ্রামের শামসুল আলম জানান, দক্ষিণ অঞ্চলের একমাত্র রাস্তাটি ভাঙ্গনের কারণে চরাঞ্চলের উৎপাদিত সবজি বাজারে বিক্রি করতে সমস্যা হচ্ছে।
হোসেনপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল হক জানান, মানুষের যাতায়াতের সুবিধার্থে দ্রুত ভেকু দিয়ে মাটি ভরাট করে ডাইভারশন রাস্তাটি নির্মাণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *