• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

সৈয়দ আশরাফের ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে পাকুন্দিয়ায় মানববন্ধন-বিক্ষোভ

সৈয়দ আশরাফের
ম্যুরাল ভাংচুরের
প্রতিবাদে পাকুন্দিয়ায়
মানববন্ধন-বিক্ষোভ

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ আগস্ট সোমবার দুপুরে উপজেলা পরিষদ গেইটের সামনে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়। উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী এতে অংশ নেয় ।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর।
নারান্দী ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম-আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন প্রমুখ। এ সময় হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আকন্দ, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আতাউর রহমান সোহেলসহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তাগণ এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ করে বলেন, সৈয়দ আশরাফ ভাইয়ের ম্যুরালে আঘাত করা মানে আওয়ামী লীগের অনুভুতিতে আঘাত করা। অবিলম্বে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে দুর্বৃত্তরা সৈয়দ আশরাফের ছবি সংবলিত ম্যুরাল ক্ষতিগ্রস্ত এবং উদ্বোধনী স্মৃতিফলকটি ভেঙে ফেলে। এ ঘটনায় কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে ৩০ জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। মামলার দিনই বিকেলে পুলিশ অভিযান চালিয়ে পারভেজ নামের একজনকে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *