• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে অভিমানী গৃহবধুর বাবার বাড়িতে আত্মহত্যা

ভৈরবে অভিমানী গৃহবধুর
বাবার বাড়িতে আত্মহত্যা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব স্বামী-শাশুরীর সাথে অভিমান করে গৃহবধুর বাবার বাড়িতে আত্মহত্যার করেছে বলে অভিযোগ পাওয়া গাছে। ৮ আগষ্ট রোববার সকালে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজকাটা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। গৃহবধু স্মৃতি বেগম (১৮) এলাকার হাজী আছর মিয়ার বাড়ির আব্দুল গণি মিয়ার মেয়ে। স্মৃতি বেগম একই উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া গ্রামের মৃত জজ মিয়ার ছেলে সুজন মিয়ার স্ত্রী।

নিহতের পরারিবারিক সুত্রে জানা যায়, গত ৫ মাস পূর্বে সুজন মিয়ার সাথে স্মৃতি বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর স্মৃতি জানতে পারে সুজন নিয়মিত নেশা করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকদ্বিদণ্ড লেগেই থাকতো। অপরদিকে স্বামীসহ, শাশুরী ও সুজনের দুই বোন যৌতুকের টাকার জন্য স্মৃতি বেগমকে নিয়মিত নির্যাতন করতো। ইদুল আযহার ৩ দিন আগে বাবার বাড়ি শিমুলকান্দি চলে আসে স্মৃতি। বাড়িতে এসে স্মৃতি বেগম সিদ্ধান্ত নেয় স্বামীর বাড়ি আর যাবে না। এ বিষয় নিয়ে স্মৃতির ফুফুর সাথে সুজনের পরিবারের জগড়াও হয়েছে । স্মৃতি বেগমের শশুরবাড়ি না যাওয়ার সিদ্ধান্তের খবর পেয়ে সুজনের ভগ্নিপতি আমিনুল হক গতকাল শনিবার মোবাইল ফোনে স্মৃতিকে জোড় পূর্বক তুলে নিয়ে যাবে বলে হুমকি দেয়। আজ সকালে বাবার রুমের পাশের রুম থেকে স্মৃতি বেগমকে একাধিকবার ডাকাডাকি করলেও দরজা না খুলা দেখে স্বজনরা দরজা ভেঙ্গে স্মৃতি বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। মানষিক চাপ ও হুমকির কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে নিহতের পরিবার দাবী করছে।
এ দিকে নিহতের শাশুরী আমবিয়া খাতুন অভিযোগের বিষয়টি মিথ্যা বলে দাবী করছে। বৌ বাপের বাড়িতে বেড়াতে গেছে। আজই স্মৃতি বেগম বাবার বাড়ি থেকে শশুর বাড়ি আসার কথা ছিল। কিন্তু সকালে খবর পাই স্মৃতি আত্মহত্যা করেছে। কেন এমন ঘটনা ঘটিয়েছে আমরা কিছুই জানিনা।
ভৈরব থানার উপ-পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা শাকিব হাছান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরৎহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *