• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

মাছের সঙ্গে এ
কেমন শত্রুতা

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরে বিষ প্রয়োগে দেড় লাখ টাকার মাছ নিধন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাতে পাকুন্দিয়া পৌর এলাকার সৈয়দগাঁও গ্রামের আবু রায়হানের পুকুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ৮আগস্ট রোববার দুপুরে আবু রায়হান পাকুন্দিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া পৌর এলাকার সৈয়দগাঁও গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে আবু রায়হান তার ৪৫ শতাংশ পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। ভোরে ঘুম থেকে উঠে পুকুরে গিয়ে তিনি অসংখ্য মরা মাছ ভেসে থাকতে দেখেন। এতে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আবু রায়হান।
ক্ষতিগ্রস্ত আবু রায়হান জানান, দীর্ঘদিন ধরে তিনি তার পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছেন। গত শনিবার বিকেলেও তিনি পুকুরে মাছের খাবার দিয়েছেন এবং সন্ধ্যা সাতটার দিকে বাড়ি ফিরেছেন। রোববার ভোরে বাড়ির লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুকুরে গিয়ে দেখেন অসংখ্য মাছ মরে ভেসে রয়েছে। এতে তার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *