• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের ম্যুরাল ভাংচুরে আটক ব্যক্তির তিন দিনের রিমান্ড মঞ্জুর

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের
ম্যুরাল ভাংচুরে আটক ব্যক্তির
তিন দিনের রিমান্ড মঞ্জুর

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে আওয়ামী লীগের প্রয়াত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে হামলার ঘটনায় আটক পারভেজ (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড চাইলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুন নূর আজ ৮ আগস্ট রোববার শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক।
গত ২৯ জুলাই রাতে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত সৈয়দ আশরাফের ম্যুরালে হামলা চালিয়ে এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত করা হয়। ওই রাতেই কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পরদিন কিছু তথ্যের ভিত্তিতে পুলিশ ম্যুরালের পাশ থেকেই ইটনার রায়টুটি এলাকার পারভেজকে আটক করে ৫ দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুন নূরের আদালতে সোপর্দ করলে বিচারক ৮ আগস্ট শুনানির দিন ধার্য করেছিলেন। পারভেজ মাদকাসক্ত এবং শহরতলির শোলাকিয়া বনানী মোড় এলাকায় থাকেন। তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলে পুলিশের ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *