• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে গ্রাম পুলিশের মধ্যে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

হোসেনপুরে গ্রাম
পুলিশের মধ্যে পোশাক
ও সরঞ্জামাদি বিতরণ

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর :-

কিশোরগঞ্জের হোসেনপুরে গ্রাম পুলিশের মধ্যে পোশাক ও সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। ৫ আগস্ট বৃহস্পতিবার বিকালে পোশাক ও সরঞ্জামাদি বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমান, হোসেনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন কাজল প্রমুখ।
সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের ৬ জন দফাদার ও ৫৪টি ওয়ার্ডের ৫৪ জন মহল্লাদারসহ ৬০ জনকে তালিকাভূক্ত করে উপজেলা প্রশাসন। স্থানীয় সরকার কিশোরগঞ্জ শাখার ২০২০-২১ অর্থ বছরের পোশাক ও সরঞ্জামাদি নির্বাচিত ঠিকাদার কর্তৃক সরবরাহ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *