# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা পষিদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ এবং পরিষদের অন্যান্য সদস্যের নেতৃত্বে জেলা পরিষদ ভবন প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বৃক্ষরোপন ও বিভিন্ন মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।