• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচর উপজেলা কৃষি অফিস ও উছমানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন

কুলিয়ারচর উপজেলা কৃষি
অফিস ও উছমানপুর ইউনিয়ন
পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এবং উছমানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। ৩১ জুলাই শনিবার বিকালে কুলিয়ারচর উপজেলা সম্মেলন কক্ষে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভবন দু’টির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস-চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহামুদ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন, রামদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আলাল উদ্দিন, উছমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর মো. মিছবাহুল ইসলাম, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মো. মাহবুবুর রহমান, ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ আলম ও কুলিয়ারচর বাজার কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেলসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রিন্সিপাল ও প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *