• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচর থানা নিকটবর্তী এলাকায় এক মাসে ৩০ চুরি

কুলিয়ারচর থানা
নিকটবর্তী এলাকায়
এক মাসে ৩০ চুরি

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা নিকটবর্তী এলাকায় এক মাসে প্রায় ৩০টি চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, গত এক মাসে থানার নিকটবর্তী মহল্লা পূর্ব গাইলকাটা এলাকা থেকে ৩০টি চুরির ঘটনায় ৪০টির অধিক মোবাইল সেট, একাধিক মোটরসাইকেল, অটোরিকশা, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। এ যেনো চুরের স্বর্গরাজ্য পরিণত হয়েছে কুলিয়ারচর পৌর এলাকা।
সর্বশেষ গত ৩১ জুলাই শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আলহাজ্ব জিল্লুর রহমান সেতু ও পৌরসভা ভবনের মোড়ে জুঁই এন্টারপ্রাইজ থেকে দুইটি অটোরিকশা, নগদ ১৭ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট চুরি হয়।
জুঁই এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. শফিকুল ইসলাম (২৮) সাংবাদিকদের বলেন, আমার ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের দুইটি অটোরিকশা, ১৮ হাজার টাকা মূল্যের একটি বিভো মোবাইল ফোন এবং নগদ ১৭ হাজার টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে কুলিয়ারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম মিয়া সাংবাদিকদের বলেন, কুলিয়ারচর থানা ঘেষে আমার ওয়ার্ড। অথচ গত এক মাসে শুধু মাত্র আমার ওয়ার্ড থেকে রাতের অন্ধকারে বাসার গ্রিল কেটে ৩০ এর অধিক চুরি হয়েছে। কিছুতেই চুরি ঠেকানো যাচ্ছে না। এই নিয়ে মানুষ চরম আতঙ্কে রাত কাটাচ্ছে। অনেকে রাতে না ঘুমিয়ে সারা রাত নিজ নিজ বাড়ি পাহারা দিচ্ছে। এমন অবস্থায় আইনশৃংখলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *