• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে ১ হাজার পরিবার পেল খাদ্য সহায়তা

হোসেনপুরে ১ হাজার
পরিবার পেল খাদ্য সহায়তা

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর :-

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় করোনা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ২ আগস্ট সোমবার সকালে হোসেনপুর পৌরসভা কার্যালয়ে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কাসেম, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, কাজল মিয়া, রবি হোসেন, লুৎফর রহমান রাসেল, নাজমুল হক লিমন ও শামীম খান প্রমুখ।
জানা যায়, ২০২১-২২ অর্থবছরে কোভিড-১৯ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পৌরসভার হতদরিদ্রদের মধ্যে এ বরাদ্দ দেয়া হয়। ৯টি ওয়ার্ডের হতদরিদ্র মানুষ ১ কেজি চাউল, ১ কেজি ডাল ও ১ কেজি লবন পেয়েছে।
খাদ্য সহায়তা নিতে আসা ধূলজুরী গ্রামের জহুরা খাতুন বলেন, সরকারের চাউল, ডাল ও লবন পেয়ে আমার খুব আনন্দ লাগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *