• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

সৈয়দ আশরাফের ম্যুরালে হামলায় কালো কাপড়ে মুখ ঢেকে আওয়ামী লীগের মানববন্ধন

সৈয়দ আশরাফের ম্যুরালে
হামলায় কালো কাপড়ে
মুখ ঢেকে আওয়ামী
লীগের মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে আওয়ামী লীগের প্রয়াত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে হামলার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচী করেছে। আজ ২ আগস্ট সোমবার বেলা ১১টায় শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ম্যুরালের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল। বক্তাগণ বলেন, সৈয়দ আশরাফের মত সকল বিতর্কের ঊর্ধ্বে থাকা একজন নেতার ম্যুরালে হামলার ঘটনায় বিএনপিসহ সকল মহল নিন্দা জানিয়েছে। এই হামলায় একজনকে গ্রেফতার করা হলেও এর পেছনে আরও কারা জড়িত, তা খুঁজে বের করার জন্য নেতৃবৃন্দ আইন শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়াম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হকসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গত ২৯ জুলাই রাতে সৈয়দ আশরাফের ম্যুরালে হামলা চালিয়ে এর নামফলকসহ কিছু টাইলস ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হলে পরদিন ওই এলাকা থেকেই ইটনার রায়টুটি এলাকার পারভেজ (৪০) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, এর পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *