• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে বঙ্গমাতা শেখ কামালের জন্ম বার্ষিকীর প্রস্তুতি সভা

কিশোরগঞ্জে বঙ্গমাতা
শেখ কামালের জন্ম
বার্ষিকীর প্রস্তুতি সভা

# নিজস্ব প্রতিবেদক :-

আগামী ৫ আগস্ট ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী ও ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিবস। দিবস দু’টি কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জুম প্রযুক্তিতে প্রস্তুতি সভা হয়েছে। আজ ১ আগস্ট রোববার বেলা ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অনির্বাণ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মোহসীন খান, মহিলা অধিদপ্তরের উপ-পরিচারক মামুন অর রশিদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বলা হয়, শেখ কামাল একজন ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন। ফলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, স্বাস্থ্যবিধি মেনে সরাসরি বা অনলাইনে খেলাধূলার আয়োজন করা, বৃক্ষরোপন কর্মসূচী, ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআনখানি, দোয়া ও প্রার্থনার আয়োজন করার। এদিন কিশোরগঞ্জে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ সকাল ১১টায় জুম প্রযুক্তিতে আলোচনা সভা হবে। জেলা ক্রীড়া অফিস শ্যুটিংয়ের আয়োজন করবে এবং যুব উন্নয়ন অধিদপ্তর বৃক্ষরোপন কর্মসূচী পালন করবে। উপজেলা পর্যায়েও এসব কর্মসূচী পালন করা হবে। এছাড়া বঙ্গমাতার জন্মদিনেও পুষ্পস্তবক অর্পন এবং বেলা ১১টায় জুম প্রযুক্তিতে ‘বঙ্গমাতা সঙ্কটে সংগ্রামে নির্ভিক সহযাত্রী’ শীর্ষক আলোচনা সভা করা হবে। দোয়া ও প্রার্থনারও আয়োজন করা হবে। এছাড়া মহিলা অধিদপ্তর দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *