• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ফলো আপ : তাড়াইলে ইফান খুনের এজাহার নামীয় আসামি র‌্যাবের হাতে গ্রফতার

ফলো আপ
তাড়াইলে ইফান খুনের
এজাহার নামীয় আসামি
র‌্যাবের হাতে গ্রফতার

# নিজস্ব প্রতিবেদক :-

ফুটবল খেলা নিয়ে তাড়াইলের ঘোষপাড়া এলাকায় ২৬ জুলাই সোমবার সন্ধ্যায় নাজমুল হুদা ইফানকে (১৮) দা ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এজাহার নামীয় এক আসামিকে র‌্যাব গ্রেফতার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, হত্যা মামলা দায়েরের পর আসামি ধরার বিষয়ে র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর ফলে র‌্যাবের একটি দল আজ ২৮ জুলাই বুধবার ভোর রাতে তাড়াইলের ঘোষপাড়া থেকে ঘোষপাড়া বন্দেরবাড়ি এলাকার রমজান মিয়ার ছেলে এজাহার নামীয় আসামি মারুফ মিয়াকে (২০) গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় ঘোষপাড়ার সমর রায় (৫০) নামে এক এজাহার নামীয় আসামিকে পুলিশ ঘটনার রাতেই গ্রেফতার করেছে বলে জানিয়েছেন তাড়াইল থানার ওসি জয়নাল আবেদীন সরকার। তিনি জানান, নিহত ইফানের বাবা তাড়াইলের দেওথান গ্রামের জামাল উদ্দিন বাদী হয়ে ১৪ জনের নামে এবং আরও ৮-৯ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে ওসি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই রোববার বিকালে ঘোষপাড়া প্রাইমারি স্কুল মাঠে মিনি ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে পরদিন সোমবার সন্ধ্যায় নাজমুল হুদা ইফানকে (১৮) ঘোষপাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজন দা ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ইফানকে মুমূর্ষু অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *