• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে নবযোগদানকৃত এসিল্যান্ড জুলহাস হোসেন সৌরভ

ভৈরবে নবযোগদানকৃত
এসিল্যান্ড জুলহাস
হোসেন সৌরভ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. জুলহাস হোসেন সৌরভ। আজ ১৮ জুলাই রোববার তিনি ভৈরব উপজেলা ভূমি অফিসে যোগদান করে প্রথম কার্যদিবস পালন করেন। সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা এসিল্যান্ড মো. জুলহাস হোসেন সৌরভ’কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। তাছাড়া উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।
মো. জুলহাস হোসেন সৌরভ ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে গত ২০২০ সালের ১ ডিসেম্বর কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় যোগদান করেন। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেএম শাখা, ডিআরআরও এবং আরডিসির মতো গুরুত্বপূর্ণ পদে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মো. জুলহাস হোসেন সৌরভ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার রানীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. আইউব আলী আকন ও মাতা মোশায়েদা বেগম। তিন ভাই-বোনের মধ্যে মো. জুলহাস হোসেন সৌরভ দ্বিতীয়। তার পিতা কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার ২ বছর ১০ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
তার লেখাপড়ার হাতেখড়ি গ্রামের রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরে কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত, সুবিদখালী রহমান ইসহাক সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে গণিত বিভাগে অনার্স ও মাস্টার্স ১ম বিভাগে কৃতিত্বের সাথে পাশ করেন। ৩৬তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত হয়ে এডমিন ক্যাডারে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *